করোনার থাবায় ইরানে প্রাণ গেল ৩৪ জনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেনব দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর। শুক্রবার তেহরানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এছাড়াও করোনাভাইরাস আক্রান্ত ৭৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলেও জানান ইরানি এই কর্মকর্তা।

ইরানে এ পর্যন্ত ৩৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জানিয়ে কিয়ানুশ জাহানপুর বলেন, দুঃখজনকভাবে এই রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।

জাহানপুর বলেন, যারা কেভিড-২০১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের গড় বয়স ৫০ বছর এবং প্রাণ হারানো ব্যক্তিদের গড় বয়স ৬০ বছর।

চীনের উহান প্রদেশ থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাসের উৎপত্তি হয়। চীনের ৩০টি প্রদেশ ছাড়াও আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ইতোমধ্যে ৫০টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

বিশ্বে এ পর্যন্ত ৮৩ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্য থেকে ৩৬ হাজার লোক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া এ পর্যন্ত অন্তত ২ হাজার ৮০০ মানুষ এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। পার্সটুডে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর