গুরুদাসপুর পৌর আ.লীগের সভাপতি বিপ্লব, সবুজ সম্পাদক

নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক কমিটির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিল্পব এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম সবুজ।

বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজ মাঠে শুক্রবার বিকাল ৩টায় গুরুদাসপুর গুরুদাসপুর পৌর আ.লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু রাজকুমার কাশীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) অাসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস।

এসময় কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মোহাম্মদ আলী, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নাটোর জেলা আ.লীগের সদস্য আব্দুর রহিম, রবিউল করিম ফকির, পৌর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন মন্ডল, কল্লোল ফাউন্ডেশনের দাতা সদস্য আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ও পৌর আ.লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর