বিদ্যুতের পর এবার বড়লো পানির দাম

বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে এবার দাম বাড়লো নিত্যপ্রয়োজনীয় সেবাপণ্য পানির। তবে ঢাকা ও চট্টগ্রাম নগরীর গ্রাহকদের গুণতে হবে এই বাড়তি টাকা।

আজ (বুধবার) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইদ-উর-রহমানের সই করা অফিস আদেশে পানির দাম বাড়ানো হয়েছে।

আদেশটিতে বলা হয়েছে, ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি হাজার লিটার আবাসিক পানির দাম ১১ টাকা ৫৭ পয়সার পরিবর্তে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। আর বাণিজ্যিক প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সার স্থলে ৪০ টাকা করা হয়েছে।

একইভাবে চট্টগ্রাম ওয়াসার প্রতি হাজার লিটার আবাসিক পানির দাম ৯ টাকা ৯২ পয়সার স্থলে ১২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। আর বাণিজ্যিক প্রতি হাজার লিটার পানির দাম ২৭ টাকা ৫৬ পয়সার স্থলে ৩০ টাকা ৩০ পয়সা করা হয়েছে।

ওয়াসা কর্তৃপক্ষ জানায়, পাম্পগুলো চালানোর খরচের বড় একটা অংশই যায় বিদ্যুতের পেছনে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় পাম্প চালানোর খরচ সমন্বয়ে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর