নুসরাত হত্যার প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল

ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার। শুক্রবার (১৯এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী ট্রাংক রোড় শহীদ মিনার প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী আমের মক্কীর আহবানে জড়ো হয় স্বেচ্ছাসেবীরা। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তারা। এসময় নুসরাত হত্যার প্রতিবাদে, বিচারের দাবীতে শ্লোগানে শ্লোগানে কেঁপে উঠে রাজ পথ। খুনিদের হত্যার বিচারের দাবীতে এ মশাল মিছিলে স্বতস্পূর্তভাবে অংশ গ্রহণ করে শহরের পথচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার।

এরপর শহরের দোয়েল চত্তরে এসে মিলিত হয় মিছিলটি। সংক্ষিপ্ত সমাবেশে স্বেচ্ছাসেবী ওসমান গণী রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা ক’জন স্বেচ্ছাসেবক ফেনীর উপদেষ্টা আরিফুল আমিন রিজভী। এছাড়াও স্বেচ্ছাসেবকদের মধ্যে উপস্থিত ছিলেন, সচেতন যুব সমাজ ফেনীর আহবায়ক আরাফাত খান,স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের প্রধান সমন্বয়ক মঞ্জিলা মিমি, মোঃ সাহাব উদ্দিন, আমের মক্কী, আমীর হোসেন ও নুর নবী হাসান প্রমূখসহ প্রায় তিন শতাধিক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলো। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর