লক্ষীপুরের রায়পুর উপজেলার এক যুবককে ভালোবেসে নিজ দেশ ইতালি ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন এক তরুণী। মাত্র ১৯ বছর বয়সী এই তরুণী বিয়ে করেছেন উপজেলার মো. ইকবাল হোসেন নামে এক যুবককে। নিজ ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করার পর ওই তরুনী নিজের নাম রেখেছেন খাদিজা আক্তার।
জানা যায়, রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের ওসমান আলী পাটোয়ারী বাড়ির আক্তার হোসনের ছেলে ইকবাল প্রায় ৬ বছর আগে ইতালি যায়। সে সময় ইকবাল ওই তরুণীদের একটি কোম্পানিতে চাকরি করতো। একই কোম্পানীতে চাকরির সুবাদে খাদিজার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২ বছর আগে ইতালি থেকে বাংলাদেশে চলে আসে ইকবাল। তবে খাদিজার সাথে তার যোগাযোগ বন্ধ হয়নি।
কিছু কাগজপত্র সমস্যার কারণে পুণরায় ইতালি যেতে পারে নি ইকবাল। তাই বৃহস্পতিবার ইতালিয় নাগরিক ওই তরুণী লক্ষ্মীপুরের রায়পুরে চলে আসেন। তারপর তাদের ইসলামী রীতিতে তাদের বিয়ে দেয়া হয়।
ইকবালের বাবা আক্তার হোসেন বলেন, তাদের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে বিয়ে দিয়েছি। ছেলে ও পুত্রবধূর জন্য দোয়া করছি।
ইকবালের স্ত্রী খাদিজা জানান, ইকবালকে ভালোবাসি, তাই নিজ দেশ ইতালি ছেড়ে বাংলাদেশে চলে এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়।
সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ।ইতালিয় তরুণীর সাথে রায়পুরের ইকবালের বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/ডব্লিও.এস