সিরাজগঞ্জের চার বছরের এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি অটোভ্যান চালক জাহিদুল ইসলাম (২১) নামেরে এক যুবকের বিরুদ্ধে। জেলার এনায়েতপুর উপজেলার সৈয়দপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহিদুল একই গ্রামের পারশের ছেলে।
এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, মেয়ের বাবা-মা গাজীপুরে একটি জুতার কারখানায় শ্রমিকের কাজ করে। কাজে যাওয়ার সময় তারা মেয়েকে এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামে নানা বাড়িতে রেখে যায়। এই সুযোগে বৃহস্পতিবার দুপুরে মেয়েটিকে রাস্তা থেকে ১০ টাকা দেয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় অটোভ্যান চালক জাহিদুল। পরে বাড়িতে নিয়ে ধর্ষণ করে মেয়েটিকে।
এ ঘটনায় মেয়ের মা এনায়েতপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করলে আজ (শুক্রবার) দুপুরের তার বাড়ি থেকে অভিযুক্ত জাহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বার্তা বাজার/এস.আর