চসিক নির্বাচনের টেকনিক্যাল দায়িত্বে সেনাবাহিনী থাকবে

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ করার লক্ষ্যে কেন্দ্রে টেকনিক্যাল বিষয়ে দায়িত্ব পালনে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই সংক্রান্ত কার্য্যক্রম শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিশ্চিন্তে ভোটাররা যাতে কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট দিতে পারেন সে ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন ও সক্রিয় রয়েছি। কেন্দ্রে যাতে কোন ঝামেলা না হয় এজন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও অবস্থান করবে। তবে তাঁরা টেকনিক্যাল বিষয়ে নজরদারি করবেন। সেনবাহিনীর কর্মকর্তাগণ পোষাকে থাকলেও তারা নিরস্ত্র অবস্থায় কেন্দ্রে ইভিএম প্রযুক্তির কারিগরী বিষয়ে দায়িত্ব পালন করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসাইন, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ ও কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সহ প্রমুখ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর