আমিন আমিন ধ্বনিতে শেষ হলো সিরাজগঞ্জ জেলা ইজতেমা

আমিন আমিন ধ্বনি আর গুনাহ মাফের কান্নায়, আখেরী মুনাজাতের মধ্যে দিয়ে শুক্রবার শেষ হয়েছে, সিরাজগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত রানীগ্রামের উত্তরে জেগে ওঠা উন্মুক্ত ফাঁকা চর এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিরাজগঞ্জ জেলা ইজতেমা।

ইজতেমায় আখেরী মুনাজাত পরিচালনা করেন ভারতের নিজাম উদ্দিন মার্কাসের মুরুব্বি হাফেজ মাসুদুল হাসান। এর আগে জুম্মার নামাজ পরিচালনা করেন ঢাকার কাকরাইল মার্কাসের মুরুব্বি মুফতি ওসামা বিন ওয়াসিফুল ইসলাম।

ইজতেমায় জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলার তাবলীগের মুরুব্বীগণ দলে দলে ইজতেমা মাঠে সমবেত হয়। তাবলীগের মুরুব্বী গণ ও ইজতেমা পরিচালনা কমিটির সদস্য মো. নূরুল ইসলাম বলেন, এই ইজতেমায় প্রায় ২০ হাজার মুসুল্লি অংশগ্রহণ করেছে।
তারা বিভিন্ন এলাকার মসজিদে মসজিদে গিয়ে ওই এলাকার বাসীন্দাদের আল্লহর এবাদত বন্দেগির জন্য হেদায়েতের আহবান করেছিলেন।

এদিকে গুনাহ মাফের আশায় আখেরী মুনাজাতে অংশ গ্রহন করার জন্য সিরাজগঞ্জ শহরের সকল দোকান-পাট বন্ধ করে বিভিন্ন শেনী পেশার মানুষ মুনাজাতে অংশ গ্রহন করেন। এবং দুর-দুরান্ত থেকে প্রায় হাজার মুসুল্লিগণ আখেরী মুনাজাতে অংশ গ্রহন করেন। এতে ঐ এলাকা ছাড়াও, আশপাশের সকল রাস্তাঘাট গ্রাম গুলো জনসমুদ্রে পরিনত হয়।

এ বিষয়ে জেলার শাহজাদপুর উপজেলা তাবলীগ জামাতের আমীর আব্দুল হাই জানান, জেলা প্রশাসনের দেওয়া ১৩ শর্ত পূরণ করেই গত বুধবার বাদ আসর থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত চলার কথা ছিলো। কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এটি শেষ করার জন্য নির্দেশ দেন। ফলে শুক্রবার বাদ জুম্মা আখেরী মনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়। তবে একদিন কমে যাওয়ায় বিভিন্ন আমল সংক্ষিপ্ত করতে হয়েছে। ফলে ওইদিন হাজির হয়ে দূরের যারা আখেরী মোনাজাতে অংশ নিতে চেয়ে ছিলেন, সময় সংক্ষিপ্ত হয়ে যাওয়ায় তারা আর আখেরী মোনাজাতে অংশ নিতে পারলো না।

এ ব্যাপারে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) মুঠোফোনে জানান, বিভিন্ন জেলায় অনুষ্ঠিত ইজতেমাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটছে। তাই সিরাজগঞ্জে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সে জন্য কড়া নিরাপত্তায় দু’দিনেই ইজতেমা সম্পন্ন করা হয়েছে।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, পাশ্ববর্তী জেলায় ইজতেমাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি দেখা দেয়ায় সময় সংক্ষিপ্ত করা হয়েছে। তবে এতে ইজতেমার কোন সমস্যা হয়নি।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর