ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জ ওলামা পরিষদের উদ্যোগে ভারতের দিল্লিতে মুসলমানদের নির্যাতন, হত্যা ও মসজিদে আগুন দেয়ায় প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে শহরের ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন এলাকার মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন, ডিআইটি কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও নারায়ণগঞ্জ হেফাজতের আমির মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মাওলানা জান্নাতুল ফেরদাউস সহ অন্যান্য মাওলানারা।
বক্তারা বলেন, দ্রুত ভারতের দিল্লিতে মুসলমানদের নির্যাতন, হত্যা ও মসজিদে আগুন দেয়ায় বন্ধ করতে হবে। বঙ্গবন্ধুর শতবর্ষ অনুষ্ঠানে মোদিকে বাংলাদেশে আসতে না দেয়া জন্য প্রধান মন্ত্রী কাছে অনুরোধ করে তারা।
বার্তা বাজার/ডব্লিও.এস