সাত বছর পর একসাথে মাশরাফি-আশরাফুল

আজ থেকে ১ যুগ বা তার আগে জাতীয় দলের প্রাণ ভোমরা ছিলেন মোহাম্মদ আশরাফুল-মাশরাফি বিন মুর্তজা। এই দুজন সর্বশেষ ২০১৩ সালে একসঙ্গে খেলেছেন। সেবার বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠে নেমেছিলেন ম্যাশ আর অ্যাশ।

বিপিএলের দ্বিতীয় আসরেই ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের জন্যে মাঠের বাহিরে ছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞার পর ঘরোয়া ক্রিকেটে ফিরলেও মাশরাফির সঙ্গে ব্যাট-বলের লড়াইয়ে নামা হয়নি। তাইতো সাত বছর পর আবারও একই দলে খেলতে চলেছেন এই দুই তারকা।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আশরাফুল এবং মাশরাফি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন। দুজনের ক্রিকেট ক্যারিয়ারই এখন শেষ পর্যায়ে। এক দশক আগে সর্বশেষ টেস্ট খেলেছেন মাশরাফি। এরপর ২০১৮ সালে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারও শেষের দ্বারপ্রান্তে মাশরাফির।

২০১৩ সালের পর জাতীয় দলের হয়ে কোনো ম্যাচে খেলেননি অ্যাশ। এই দুজনকে দলে নিয়ে নিজেদের শক্তিমত্তা বাড়িয়েছে শেখ জামাল। আশরাফুল-মাশরাফি ছাড়াও নুরুল হাসান সোহান, ইমরুল কায়েস, তানবীর হায়দার, এবাদত হোসেন এবং জিয়াউর রহমান খেলবেন ক্লাবটির হয়ে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর