অসচেতনতায় রেহাই পাচ্ছে না ফ্লাইওভার

কোনভাবেই ঠেকানো যাচ্ছে না রাজধানীর সড়কের পাশে যত্রতত্র প্রস্রাব করা। যার ফলে ঠেকানো যাচ্ছে না পারিবেশ দূষণ। এ সমস্যা এখন শুধু সড়কে সীমাবদ্ধ নয়, ফ্লাইওভারও রেহাই পাচ্ছে না এসব অসচেতনতার কারনে।

এদিকে, সিটি কর্পোরেশনের অধীনে ঢাকা শহর জুড়ে পাবলিক টয়লেটের পরিমাণ বাড়ানো হয়েছে। আগের থেকে অনেক আধুনিক করা হয়েছে এই পাবলিক টয়লেটগুলো। তবুও মানুষের মধ্যে বাড়ছে না সচেতনতা।

খোলা স্থানে প্রস্রাব করেছেন এমন একজনকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি কখনো এভাবে চিন্তা করেননি। তার প্রয়োজনের কারনে তিনি এ কাজ করেছেন। কিন্তু এ বিষয়ে তিনি মোটেও অবগত নন।

ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এভাবে প্রস্রাব করার ঘটনা যেন নিত্যদিনের ঘটনা। যার কারনে মানুষের সার্বিক চলাচলে সমস্যা হচ্ছে। যারা এ ধরনের কাজ করছে তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এই পরিবেশ দূষণ সম্পর্কে মোটেও সচেতন নন। এমনকি পাশেই সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেট থাকা সত্ত্বেও সেটা ব্যবহারে তাদের মধ্যে কোনো আগ্রহ নেই।

বিকল্পভাবে ঢাকা শহরের যেসব স্থানে সম্ভাব্য সুযোগ-সুবিধা রয়েছে। যেমন- শপিং সেন্টার এই ধরনের সেবার আওতায় এনে সরকারিভাবে বাজেটিং করে পাবলিক টয়লেটের উন্নয়ন করে এবং তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা দরকার। এতে করে কিছুটা সমাধান হতেও পারে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর