আশুলিয়ার দোসাইদ এলাকায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহত জয়নাল আবেদিনের (৪০) ছেলে লিমন মিয়া ও তার স্ত্রী লায়লা খাতুনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানারী উপকণ্ঠে আশুলিয়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দীপু বলেন, রাতে ওই এলাকায় নিজ বাড়িতে বাবা জয়নাল আবেদিনকে পিটিয়ে আহত করে ছেলে লিমন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়ে দেয়। ইউএনবি
বার্তাবাজার/এমকে