আখতরাবাদ কে এ উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে লোহাগাড়া উপজেলার আখতরাবাদ কেএ উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের আনুষ্টানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এরপর স্কুল প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আখতরাবাদ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অনুষ্টানের উদ্বোধকসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে আখতরাবাদ কেএ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ।

প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা সামশুল ইসলামের সভাপতিত্বে গেষ্ট অব অনার ছিলেন মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, স্থানীয় সাংসদের সুযোগ্য সহধর্মিণী, নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি জুনাইদ,বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ বাহাদুর চৌধুরী।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, উপজেলা যুবলীগ সদস্য মুহাম্মদ জয়নাল আবেদীন ও পরিষদের সদস্য সোলাইমান বাদশার যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আলমগীর, দৈনিক যুগান্তর চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার আহমেদ মুসা, প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মুহাম্মদ বোরহান উদ্দিন, সদস্য সচিব মুহাম্মদ বেলাল উদ্দিন মেম্বার।

বড়হাতিয়ার সুজলা সুফলা এলাকার টিনের দোচালা ঘরে টাইল নির্মিত বারান্দায় শিক্ষা বিস্তারের ব্রত নিয়ে যে স্কুলের যাত্রা শুরু হয়েছিল। দিন, সাল বছর পেরিয়ে ২৫ বছর পার করল লোহাগাড়ার এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। ইতিহাসের পথ বেয়ে ২৫ বছরে পদার্পণে দিনব্যাপী উৎসব শুরু হয় স্কুলে। উৎসবের শুক্রবারের সকাল থেকে স্কুলের নবীণ ও প্রবীণদের উপস্থিতিতে বিশাল মিলনমেলায় রূপ নেয়। বর্ণিল আয়োজনে চলে উসব।

দেশের বিভিন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন ছাত্ররা এসে স্মৃতি রোমাঞ্চ করছেন স্কুল জীবনের কথা। স্কুলে নবীন-প্রবীণরা মিলন মেলায় মেতে উঠেন।

স্কুল জীবনের প্রিয় বন্ধুদের কাছে পেয়ে অনেকে আপ্লুত হয়ে উঠেন। ঘুরে ঘুরে দেখেন পুরনো দিনের পদচিহ্ন। স্কুলের বন্ধুকে কাছে পেয়ে অশ্রুসিক্ত চোখে বুকে জড়িয়ে ধরতে দেখা গেছে একে অপরের সঙ্গে।

প্রধান অতিথির বক্তেব্যে চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, শিক্ষার মানোন্নয়ে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।আওয়ামীলীগ সরকারের আমলে অভুতপুর্ব উন্নয়ন সাধিত হয়েছে।শীঘ্রই বিদ্যালয়ের নতুন ভবনের আশ্বাস দেন তিনি। পরে রজত জয়ন্তী উপলক্ষে আয়না নামের একটি স্বরণিকার মোড়ক উন্মোচন করেন সাংসদ প্রফেসর ড.নদভী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এদিকে বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে পুরো বিদ্যালয়টি সাজানো হয়। বর্তমান ও সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয় চত্বরটি যেন মিলন মেলায় পরিণত হয়। আলোচনা সভা শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ২৫ বৎসর পুর্তি উৎসব রজত জয়ন্তী উপলক্ষে ‘আয়না’ স্মরণিকা বই বের করা হয়।

এছাড়াও বিনামূল্যে ব্লাড গ্রপিং এর আয়োজন করা হয়। উল্লেখ্য, আখতারাবাদ কেএ হাট উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর