প্রাণঘাতী করোনা ভাইরাসে ছোবলে প্রাণ হারালো হাদি খোসরো শাহী (৮১) নামের ইরানের সাবেক এক রাষ্ট্রদূত। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ খবর জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, খোসরা শাহীকে বুধবার তেহরানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরীক্ষার পর তার করোনা ভাইরাস ধরা পড়ে। এর একদিন পর তার শ্বাস-প্রশ্বাসের জটিতায় মৃত্যু হয়।
প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরছির শরীরে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি ধরা পড়েছে।
এদিকে, দেশটিতে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪৫। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ২৬ জন।
বার্তাবাজার/এমকে