পথচারীকে চাপা দিয়ে প্রাণ হারালো ট্রাকচালক নিজেও

যশোরে মাটি বহনকারী একটি ট্রাক পথচারী বরুয়া ওরফে বড়ু বেগমকে (৭৫) চাপা দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে চালক আল আমিন (২৬) নিজেও প্রাণ হারায়। এসময় ট্রাকের আরও এক শ্রমিক আহত হন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর পৌনে ১টার দিকে মাগুরামুখি মাটি বহনকারী একটি ট্রাক পথচারীকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে চালক নিজেও মারা যান। ওই সময় ট্রাকে থাকা এক শ্রমিক আহত হন।

নিহত ট্রাকচালক আল আমিন মাগুরার শালিখা উপজেলার হরিশপুর এলাকার আব্দুল লতিফের ছেলে। পথচারী বরুয়া বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামের মুজিবর শিকদারের স্ত্রী।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর