ভারতে হিন্দুরা মুসলিম গণহত্যায় মেতেছে: এরদোয়ান

ভারতের নয়াদিল্লিতে দাঙ্গার ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তিনদিনের সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে। দিল্লিজুড়ে এখনও জারি রয়েছে ১৪৪ ধারা।আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২০০ চেয়ে বেশি মানুষ।

এমন অবস্থায় মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে ভারতের ক্ষমতাসীন সরকার বিজেপির তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এএফপির বরাতে ইন্দোনেশিয়ার গণমাধ্যম জাকার্তা পোস্ট এ তথ্য প্রকাশ করেছে।

এরদোয়ান বলেন, ভারত বর্তমানে এমন একটি দেশে পরিণত হয়েছে, যেখানে ব্যাপক আকারে গণহত্যা চলছে। কোন গণহত্যা? মুসলিম গণহত্যা। কারা করছে? হিন্দুরা।

এ সময় তিনি আরও বলেন, এসব মানুষ কিভাবে বিশ্ব শান্তির পক্ষে কাজ করবে! কোনোভাবেই সম্ভব না। তাদের জনসংখ্যা অনেক বেশি। তারা বলে তারা অনেক শক্তিশালী, কিন্তু এটা তো শক্তি না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক ভাষণে তিনি নয়াদিল্লির সহিংসতায় প্রাণহানির ঘটনায় ভারতের সমালোচনা করে দ্রুত এই গণহত্যা বন্ধের আহ্বান জানান।

এর আগে নাগকিত্ব সংশোধনী আইনের (সিএএ) বিপক্ষের লোকজনের সঙ্গে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবকের কর্মী-সমর্থকদের সংঘাত সাম্প্রদায়িক দাঙ্গায় রুপ নেয়।

গত রোববার থেকে শুরু হওয়া এই সংঘাতে মুসলিমবিদ্বেষী কট্টরপন্থী হিন্দুরা বেছে বেছে নয়াদিল্লির বেশ কিছু এলাকায় মুসলিমদের বাড়ি-ঘর, দোকানপাট ও মসজিদে হামলা এবং অগ্নিসংযোগ করে।

নয়াদিল্লিতে প্রাইভেট পড়তে যাওয়া শিশুরাও দাঙ্গাবাজদের কবল থেকে রক্ষা পাননি বলে অভিযোগ করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, শিশুদের ধাতব লাঠি দিয়ে হত্যার উদ্দেশে মারধর করা হয়েছে। তুর্কি এই প্রেসিডেন্ট বলেন, এ ধরনের মানুষ কীভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবে? এটা অসম্ভব।

এর আগে, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নয়াদিল্লিতে মুসলিম নিপীড়ন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর