সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা, ৩৩ তুর্কি সেনা নিহত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরিয়ার ইদলিবে রুশ সমর্থিত আসাদ বাহিনীর বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হামলার বিষয়টি নিশ্চিত করে আঙ্কারা।

সম্প্রতি ইদলিবে সেনা পাঠানোর পর প্রথমবারের মতো একদিনে এত সংখ্যক তুর্কি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেলো। সিরীয় সেনাদের হামলায় প্রথমে ৯ তুর্কি সেনা নিহত হওয়া কথা বলা হলেও, তা বেড়ে ৩৩ জনে দাঁড়ায়।

এ ঘটনার পর জরুরি বৈঠকে বসেছে এরদোয়ান সরকার। দুই ঘণ্টার ওই বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ছিলেন বলে জানা গেছে।

এছাড়া ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসৌলু। ইদলিব পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়ে আবারো সতর্ক করেছে জাতিসংঘ।

বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১১ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলেও জানানো হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর