নীলফামারীতে স্বাভাবিক প্রসব সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা

নীলফামারীতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা দপ্তরের এমসিএইচ সর্ভিসের পরিচালক ডা. মোহাম্মদ শরিফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহজাহান আলী প্রমুখ। কর্মশালায় স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, “ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করা হয়েছে। নিরাপদ এ সেবা গ্রহনের জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের কাজ করতে হবে”। জেলা প্রশাসক ও কর্মশালার সভাপতি হাফিজুর রহমান চৌধুরি বলেন, ইউনিয়ন পরিসদের চেয়ারম্যানদের সম্পৃক্ত করে ইউনিয়ন পর্যায়ে নিরাপদ প্রসবকে নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে, তিনি সকল চেয়ারম্যান ইউপি সদস্য ও মহিলা সদস্যদের ভূমিকা রাখার আহব্বান জানান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর