মন্দির পাহারায় মুসলিমদের অবস্থান, সম্প্রীতির অনন্য নজির

ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। এতে মারাও গেছে ৩০ জনের মতো। ভয়াবহ এই দাঙ্গার মাঝেও সাম্প্রদায়িক কোনো সম্প্রীতির খবর যেন আশার বাণি শুনিয়ে যায়। মানবতার জয়ের আহবান জানায়।

টানা পাঁচদিন ধরে সাম্প্রদায়িক সহিংসতায় জ্বলছে ভারতের উত্তর-পূর্ব দিল্লি। এতে এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৩৪ জনের। দেশটিতে সংখ্যালঘু মুসলিমদের উপর বেছে বেছে হামলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়লেন স্থানীয় মুসলিমরা।

গত বুধবার (২৬শে ফেব্রুয়ারি) ওই অঞ্চলের চাঁদবাগ নামক একটি যায়গায় মন্দির পাহারা দেন স্থানীয় মুসলিমরা। তারা হাতে হাত ধরে মানব শিকল তৈরী করে নিরাপত্তা দেয়াল হয়ে দাঁড়ান মন্দিরের চারপাশে। এর কয়েকদিন আগেই একটা মসজিদে হামলা হওয়ার ঘটনায় সেখানে ধর্মীয় দাঙ্গা বেড়ে যাওয়ার আশংকা করা হচ্ছিল। অতচ মুসলিমরা মন্দির পাহারা দেয়ায় সেখানে এখন শান্তির বাতাস বইছে। হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বেড়েছে।

সেখানে পাহারা দেয়া বৃদ্ধ সালিম জানান, মন্দিরটি হিন্দুদের জন্য পবিত্র যায়গা। সেটির ক্ষতি হলে আমাদের হিন্দু ভাইদের কাছে আমরা লজ্জায় মুখ দেখাতে পারবো না।

সেই মানব শিকলে মুসলিম পুরুষদের পাশাপাশি অনেক নারিকেও অংশ নিতে দেখা যায়।

তবাসসুম নামের এক নারী জানান, আমরা মন্দিরটির পাশাপাশি হিন্দু ভাইদের দোকানগুলোর নিরাপত্তার জন্যেও কাজ করছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর