লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সালেহা সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ‘এসো মুজিব কে জানি’ প্রতিপাদ্যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জেলার সদর উপজেলাধীন স্বেচ্ছাসেবী সংগঠন জাকির স্মৃতি সংসদ ও পাঠাগার।
আলোচনায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও তার আদর্শ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেঁজুতি,প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,স্থানীয় বাসিন্দারা এবং জাকির স্মৃতি সংসদ ও পাঠাগার এর সদস্যবৃন্দ।
এ বিষয়ে নিশাত রিদওয়ানা সেঁজুতি বলেন, সকলের জানা উচিত বঙ্গবন্ধু সম্পর্কে।বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের, যারা এখন স্বপ্ন দেখছে ভবিষ্যতে কার মতো হবে।তাদের মুজিব সম্পর্কে জানানো উচিত যেন তারা একেকজন করে মুজিব হয়ে উঠে।
আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উপহার প্রদান করা হয় সংগঠন এর পক্ষ থেকে।
বার্তা বাজার / ডব্লিও.এস