দিল্লীতে মুসলিমদের উপর হামলার প্রাতিবাদে বাকৃবিতে বিক্ষোভ মিছিল

ভারতের নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকরীদের উপর তিনদিন ধরে চলমান হামলার প্রতিবাদ জানিয়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ছাত্রফ্রন্টের কার্যালয় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কামাল-রঞ্জিত মার্কেটে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ছাত্রফ্রন্টের সভাপতি গৌতম কর বলেন, দিল্লীর মুসলিম সম্প্রদায়ের ওপর এই হামলা-অগ্নিসংযোগ অবিলম্বে বন্ধ করার কার্যকর উদ্যোগ নিতে বিজেপি সরকারের ওপর চাপ প্রয়োগে বাংলাদেশ সরকার ও জাতিসংঘকে তৎপর হতে হবে। তিনি একইসাথে ধর্ম-বর্ণ-জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে বাংলাদেশ-ভারতের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে একই দাবিতে বৃহস্পতিবার দুপুরে বাকৃবি শাখা ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশের আয়োজন করে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর