করোনভাইরাস ছড়িয়ে পড়েছে ইতালির প্রধান শহর রোমে। রোমের সেন্ট পিটার্সবার্গ স্কয়ারে এক ধর্মীয় সমাবেশে অংশ নিয়েছিলেন খিস্টান ধর্মের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সেখানে এক ভক্তের গালে চুমু খেয়ে এবং মাথায় হাত বুলিয়ে আশির্বাদ করে দিয়েছিলেন তিনি। এরপর থেকেই তিনি কিছুটা অসুস্থ।
এখন গুঞ্জন উঠছে করোনাভাইরাস সংরমনের কারণেই তিনি অসুস্থ হয়েছেন। যদিও ভ্যাটিকান সিটির কর্তৃপক্ষ এখন পর্যন্ত পোপের এই অসুস্থতার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
বৃটেনের জনপ্রিয় গণমাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অসুস্থতার জন্য পাদ্রিদের সাথে কনফারেন্সে যোগ দিতে পারেননি পোপ ফ্রান্সিস।
পোপের অসুস্থতার বিষয়ে ভ্যাটিকান কর্তৃপক্ষ কিছু না জানালেও বুধবারের সেই সমাবেশে পোপকে বেশ কয়েকবার কাঁশতে ও নাক পরিষ্কার করতে দেখা গিয়েছে। এছারা সেখানে উপস্থিত ভক্তদেরকে তিনি তখন
মাথায় চুম্বনও করেন।
আর্জেন্টিনা বংশোদ্ভুত ৮৩ বছর বয়সী এই পোপকে খুব একটা অসুস্থ হতে দেখা যায়না। তবে তরুণ বয়সে ফুসফুসের সমস্যাজনিত জটিল সমস্যায় ভোগেছিলেন তিনি। এই সমস্যার কারনে তিনি এখনও স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না।
বার্তাবাজার/এসজে