আগুনে পুড়ে ছাই নগদ ৩ লাখ টাকা

মাদারীপুর শিবচরে দুটি বসতঘর ও ঘরে থাকা নগদ তিন লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দ্বিতীয়খন্ড শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দ্বিতীয়খন্ড শিকদারকান্দি গ্রামে অলি মিয়া শিকদারের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনে দুটি বসতঘর পুড়ে যায়। ঘরের ভেতর থাকা প্রয়োজনীয় আসবাবপত্রসহ নগদ তিন লাখ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে শিবচর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বালা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষনিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর