ক্রিকেট মাঠে যারা ব্যাটিং ঝড় তোলেন তাদের মধ্যে একজন হচ্ছেন ম্যাক্সওয়েল। কিছুদিন আগেও ব্যক্তিগত জীবনেও ঝড় এসেছিল এই ডানহাতি ব্যাটসম্যানের। মানসিকভাবে নিজেকে ভালো রাখতে জাতীয় দল থেকে ছুটিও নিয়েছিলেন।
এরপর মাঠে ফিরেন এ অস্ট্রেলিয়ান তারকা। জীবনের ২য় ইনিংস শুরু করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার জনপ্রিয় এ ক্রিকেটার। ইনস্টাগ্রামে হবু স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে এনগেজমেন্টের খবর জানিয়েছেন ম্যাক্সওয়েল স্বয়ং।
অজি অল-রাউন্ডারের বিয়ের খবরে সবছেয়ে বেশী খুশি হবেন ভারতীয় ক্রিকেটভক্তরা। কেননা ম্যাক্সওয়েলের হবু স্ত্রী একজন ভারতীয় বংশোদ্ভূত, নাম ভিনি রমেন। হবু স্ত্রীকে জড়িয়ে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন ম্যাক্সওয়েল। অন্যদিকে ভিনিও ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে লিখেছেন, ‘গত সপ্তাহে আমার প্রিয় মানুষ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি হ্যাঁ বলেছি।’
বার্তাবাজার/কেএ