দিনাজপুরে ভিক্ষুক পুনর্বাসনে জেলা প্রশাসকের গরু প্রদান

দিনাজপুরকে ভিক্ষুকমুক্ত করতে জেলার ফুলবাড়ী উপজেলায় ২০ জন ভিক্ষুককে বকনা গরু প্রদান করে স্বাবলম্বী হওয়ার কথা বলেছেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজীহাল ইউনিয়নের পুখুরী স্কুল এণ্ড কলেজ মাঠে আয়োজিত গরু বিতরণী অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র ব্যবস্থাপক স্বপন সিং এর স ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

ভিক্ষুক পুনর্বাসনের ক্ষেত্রে জেলা প্রশাসক বলেন, ‘আমরা চাইলেই পরিবর্তন করতে পারি। আমরা এর আগে ৪৯৯ জন ভিক্ষুকে বিভিন্নভাবে গরু দিয়েছি। গরুর পাশাপাশি আমরা ভিক্ষুকদের দোকান, ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা তৈরি করতে কাজ করে যাচ্চি। বর্তমান সময়ে সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। আমরা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হব। আমাদের সন্তানদের পড়ালেখা করার পাশাপাশি দেশ প্রেম, সততা ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশের কোন ব্যক্তিই ভিক্ষুক থাকবে না। সবার সহযোগিতায় একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে সবাইকে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এপিসি’র এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার কাজল এ দ্রুং, ইউপি চেয়ারম্যান মানিক রতন, পুখুরী স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন স্থান থেকে ২০ জন ভিক্ষুককে ২০টি বকনা গরু প্রদান করা হয়। এর আগে ৪৯৯ টি বকনা গরু প্রদান করে ভিক্ষুকদের পুনর্বাসন করার কথা জানান জেলা প্রশাসক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর