দলিল লেখক সমিতির সভাপতি ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল
গোপালগঞ্জ সদর দলিল লেখক সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সমিতির হলরুমে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
পরে শপথ বাক্য পাঠ করান, অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা রেজিষ্ট্রার শাহনাওয়াজ খান।
গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচলনা করেন গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোপালগঞ্জ জেলা কমিটির প্র্রধান উপদেষ্টা রুহুল আমিন খান, থানা কমিটির প্র্রধান উপদেষ্টা সফিকুল ইসলাম সরদার।
শপথ গ্রহণ করেন সদর দলিল কমিটির নব-নির্বাচিত সভাপতি ফায়েকুজ্জামান শিকদার, সহ-সভাপতি বিমল কৃষ্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ নব-নির্বাচিত কমিটির সকল নেতৃ বৃন্দ।
বার্তাবাজার/এমকে