করোনা ভাইরাসে আক্রান্ত নন পাট ও বস্ত্রমন্ত্রী

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাধারণ জ্বর, সর্দি, কাশি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত নয়।

তবে করোনার সাতটি ধরনের একটি ২২৯-ই নামক ফ্লুতে আক্রান্ত। সাধারণ ফ্লু হওয়ায় আইসোলেশনেরও প্রয়োজন নেই তার। এমনটাই জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।

সিঙ্গাপুরে ১৩ দিন ফুসফুসের চিকিৎসা শেষে ২৪ জানুয়ারি দেশে ফেরেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। সম্প্রতি ভর্তি হয়েছেন বঙ্গবন্ধু হাসপাতালের একটি বিভাগে।

তবে এ বিষয়ে খোলসা করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটি বলছে, এটি করোনা ভাইরাস নয়, বরং ২২৯-ই নামের করোনার ভাইরাসের সাধারণ ফ্লু-এর একটি ধরন।

আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, মন্ত্রী যেহেতু দেশের বাইরে থেকে চিকিৎসা করে ফিরেছেন, পরবর্তীতে তিনি আবার ভর্তি হয়ে অসুস্থ হয়েছেন। এই পর্যন্ত তথ্যই আমরা চিকিৎসকের থেকে পেয়েছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর