নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব ১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
এর আগে ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বাঘমারা, রুপগঞ্জের নোয়াপাড়া ও ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব। এসময় চোরাইকৃত ৫ টি অত্যাধুনিক স্মার্ট ফোন, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের কানের দুল ও ১টি হাই কনফিগারেশন ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- শাহজালাল শাংখা ৩৫), আল কাদির জিলানী (১৯), সাদ্দাম (২৪), আরিফুল ইসলাম মিঠু (২৮), নূর উদ্দিন বাবু (২৯), সুজন (২৩), মোঃ শাহিন মিয়া (৪০)।
র্যাব জানায়, এই চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীতে কখনাে গণপরিবহনে সাধারণ যাত্রী বেশে অত্যন্ত চাতুর্যের সাথে স্বর্ণালংকার, মূল্যবান ইলেক্ট্রনিক্স তথা স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদি ও নগদ টাকা চুরি করে আসছে।
এছাড়া তারা ছদ্মবেশে বিয়ে বাড়িতে প্রবেশ করে। যখারীথি বিয়ে বাড়িতে প্রবেশ করে সুবিধাজনক সময়ে মূল্যবান জিনিসপত্র যেমনঃ স্বর্ণালংকার, স্মার্টফোনসহ বিভিন্ন সামগ্রী চুরি করে। এভাবে চুরির একটি মূল্যবান জিনিস তাদের হস্তগত হওয়া মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে বাড়ির বাইরে অবস্থানরত তাদের দলের অন্যান্য সদস্যের কাছে হস্তান্তর করে যেন মূল চোর ধরা না পরে।
এছাড়াও বিয়ে বাড়িতে তাদের অন্যতম টার্গেট হচ্ছে শিশু ও কিশােরী মেয়ে। বিয়ে বাড়িতে কিশােরীদের গলা থেকে স্বর্ণের চেইন থাকায় অসাবধানতা বশতঃ এই চত্রের অন্যতম টার্গেট হয়ে থাকে। এভাবে সারাদিন ব্যাপী বিয়ে বাড়িতে চুরি সম্পন্ন করে সেখান থেকে সু-কৌশলে চোরাইকৃত মালামালসহ বের হয়ে আসে।
বার্তাবাজার/এমকে