নাটোরে সপ্তাহব্যাপী একুশে বইমেলার সমাপ্তি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ‘২১ তম একুশে বই মেলা-২০২০’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, ও জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি।
ঢাকার বাইরে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ নাটোর ও পাবনা জেলার সীমান্তে অনুষ্ঠিত এই মেলার সমাপনী দিনে ক্রেতাদর্শকদের পদচারণায় কানায় কানায় ভরে উঠেছিলো মেলা প্রাঙ্গণ।
আ
তৌফিকুর রহমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান,বড়াইগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক সুরাইয়া আক্তার (কলি), রাজাপুর অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুগলক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান (মল্লিক), রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম স্বপন (মাষ্টার), কল্লোল ফাউন্ডেশনের দাতা সদস্য সাংসদ পুত্র আসিফ আব্দুল্লাহ্ বীন কুদ্দুস শোভন, গোপালপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সালাম খান, মুলাডুলি ইউপি চেয়ারম্যান ও একুশে গ্রন্থাগারের উপদেষ্ঠা মো. সেলিম মালিথা, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেন খান, সাধারন সম্পাদক মো.শামসুর রহমান শাহীন (মাষ্টার), গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাধন, সাধারন সম্পাদক সুবাশীষ কবির সহ প্রমূখ।
বক্তব্য শেষে রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত প্রধান অতিথি মেলার স্টল পরিদর্শনর সময় প্রায় সবকটি বুকস্টল থেকে বই ক্রয় করেন, উপস্থিত নেতৃবৃন্দদের বই উপহার দেন এবং সকলকে বই কেনার জন্য উদ্বুদ্ধ করেন।
মেলায় ৫০টি বুকস্টলে বিভিন্ন লেখকের বই ক্রেতাদের সহজেই স্টল মুখি করছে। এছাড়া বই মেলার পাশাপাশি ফার্ণিচার মেলাও সৌখিন মহিলাদের আকর্ষণের অন্যতম বিষয় হয়ে উঠেছে।
বার্তাবাজার/এমকে