সিরাজদিখানে ১০ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সীগঞ্জর সিরাজদিখান শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১০ মামলার আসামী মুক্তার (৪০)কে- গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিসি-১।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল উপজেলার ইছাপুরা বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত শীর্ষ মাদক ব্যবসায়ী মুক্তার সিরাজদিখান উপজেলার রাজনগর গ্রামের মৃত নীল চান মিয়ার পুত্র। র‍্যাব জানায়, শীর্ষ মাদক ব্যবসায়ী মুক্তার স্বরাষ্ট্রমন্ত্রণালয় কৃর্তক তালিকভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক, চুরি, ঘরে আগুন দেওয়া ও মারামারি মামলাসহ মোট ১০ (দশ)টি মামলা রয়েছে যার মধ্যে ৬ টি মামলার সে ওয়ারটভুক্ত আসামী।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর