আতিক-তাপসকে শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

শপথ নিলেন ঢাকা দুই সিটির নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপসকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথবাক্য পাঠ করানো হয়।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর তিন দিন পর অর্থাৎ ৪ ফেব্রুয়ারি বিজয়ী মেয়র ও কাউন্সিলদের নাম, ঠিকানা ও পদসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা আছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর