নবাগত ইউএনও সাথে মানবাধিকার কমিশনের নেতৃবন্দের সৌজন্য সাক্ষাত

ঘাটাইল উপজেলার নবাগত নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবন্দরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় তার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত, মতবিনিময় ও ফুলেল জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন,সহ-সভাপতি হাজী মো.ওয়াহেদ আলী সরকার,সাধারণ সম্পাদক মো.খাদেমুল ইসলাম খান, ও বিআরডিবির চেয়ারম্যান মো.রুহুল আমীন যুগ্ম সম্পাদক,সাংবাদিক উত্তম কুমার আর্য্য,কাউন্সিলর রাশিদা বেগম,অর্থ সম্পাদক হাজী মো.শাহজাহান আলী সরকার,যুগ্ম অর্থ সম্পাদক হাজী মুক্তিযোদ্ধা হাজী মোতাহার আলী মিয়া,সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভূইয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রবিউল আলম বাদল,আইন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, মহিলা বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর মোছা: লিজা বেগম, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

বাংলাদেশ মানাধিকার কমিশন পৌর শাখার সভাপতি মো. শামছুল হুদা চৌধুরী, সাংবাদিক আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক এস.এম. সাহেদ আহম্মেদ, অর্থ সম্পাদক মো.মিন্টু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.হারুনুর রশিদ খান,মহিলা বিষয়ক সম্পাদক মিসেস রওশন আরা রুবি, নির্বাহী সদস্য শাহনেওয়াজ তালুকদার প্রমুখসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও টিভি চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দের সহযোগীতা কমনা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর