চীন থেকে দিল্লিতে ফিরেছেন ২৩ বাংলাদেশি

করোনা সংক্রমণের আশঙ্কায় চীন থেকে ফেরত আসা ভারতীয়দের সাথে ২৩ বাংলাদেশিকে ভারতের দিল্লিতে নিয়ে আসা হয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কায় ফেরত আসা অন্য ভারতীয়দের মতোই এ ২৩ বাংলাদেশিকেও আগামী কয়েকদিন পৃথক ভাবে রেখে দেয়া হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিল্লিতে বিশেষ বিমানটি পৌঁছায়। ভারতের বিশেষ ফ্লাইটে তাদের নাগরিকদের উহান থেকে ফেরত আনার সময় এই ২৩ বাংলাদেশিকেও নিয়ে আসা হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এসব তথ্য নিশ্চিত করেছে।

চীনের বাইরে এ পর্যন্ত ৪৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এরমধ্যে সিঙ্গাপুরে কয়েকজন বাংলাদেশি নাগরিকের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

চলতি মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমানে করোনা ভাইরাসের উৎস চীনের উহান শহর থেকে ৬৪৭ ভারতীয় দেশে ফেরেন। এরপরও যারা আটকা ছিলেন সেই ভারতীয়দের ফেরত আনার অনুমতি দিতে চীন ইচ্ছা করেই দেরি করছিল বলেও অভিযোগ ছিল ভারতের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর