করোনাভাইরাস: উহান থেকে ফিরলেন ১৯৫ জন ভারতীয়

করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত ‘ডায়মন্ড প্রিন্সেস’ (Diamond Princess) জাহাজটি থেকে দেশে ফিরলেন ১১৯ জন জন ভারতীয়। যাত্রী ও ক্রু মেম্বারদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর জাপানের ইয়োকোহামা বন্দরে ‘কোয়ারেন্টাইন’ বা পৃথকীকরণ করে রাখা হয়েছিল জাহাজটিকে (Cruise ship)। এদিন সকালে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি ফেরেন তাঁরা। তাঁদের সঙ্গেই ফিরেছেন শ্রীলঙ্কা, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও পেরুর ৫ বাসিন্দা।

জাহাজের এক যাত্রীর মধ্যে শরীরে ভাইরাসের অস্তিত্ব মেলার পর ৫ ফেব্রুয়ারি থেকে জাপানেরর ইয়োকোহোমা বন্দরে সেটিকে ‘কোয়ারেন্টাইন’ বা পৃথকীকরণ করে রাখা হয়। ক্রুজের মোট ৩৭১১ জন যাত্রীর মধ্যে প্রায় ৫৪২ জনের শরীরে সংক্রমণ ছড়িয়েছে বলে জানা যায়। এখন ১৩২ জন ক্রু মেম্বার ও ৬ জন যাত্রী সহ মোট ১৩৮ জন ভারতীয় ছিলেন ডায়মন্ড প্রিন্সেস-এ। তারমধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের প্রমাণ মেলে। চিকিৎসার জন্য তাঁদেরকে জাপানেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকিদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর