ইউরোপের আরেক দেশ জার্মানিতেও ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এতে আশঙ্কার মধ্যে দিন পার করছেন জার্মান নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরাও। ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪শ’ ছাড়িয়েছে।
সারাবিশ্বের এখন আক্রান্ত ৮১ হাজারের বেশি মানুষ। প্রাণহানীর সংখ্যা কমপক্ষে ২৮শ’ জনের।
ইউরোপের বেশ কয়েকটি দেশের মতো জার্মানিতেও কোভিড নাইনটিন ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। স্থানীয় অধিবাসীদের চিন্তা-ভাবনায় এখন প্রাণঘাতি এই ভাইরাস।
এক জার্মানি জানান, ভাইরাসটা ক্রমশ ধেয়ে আসছে, এতদিন ভাইরাসটার শুধু নাম শুনেছিলাম, এখন আমাদের জন্য এটা ভয়ের কারণ।
আরেকজন জার্মান জানান, ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে, তবে আমাদের স্বাস্থ্যসেবা খুবই ভালো।
এক নারী জানান, স্কুল থেকে আমাদের সবাইকে পরিষ্কার পরিছন্ন থাকতে বলা হয়েছে। আর বাস কিংবা মেট্রোরেলে যাতায়াতের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে দেয়া হয়েছে নির্দেশনা।
তবে করোনা নিয়ে জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান।
আমরা যেকোনো ধরনের ভাইরাস প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নও এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। আর সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ইতালির পাশেও আমরা আছি বলে জানান তিনি।
রাজধানী বার্লিনসহ অন্যান্য অঙ্গরাজ্যে থাকা বাংলাদেশিরাও এ ভাইরাসের কারণে রয়েছেন উদ্বেগে।
বার্তাবাজার/কে.জে.পি