করোনা ভাইরাসে মৃত্যু ২৮শ’, আক্রান্তের সংখ্যা ৮১ হাজার

মরনঘাতী করোনা ভাইরাসে ২৮০০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৭১৫ জনই চীনের নাগরিক। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার। এর মধ্যে ৭৮ হাজারই চীনের নাগরিক।

করোনা ভাইরাস ৩৯ দেশে ছড়িয়ে পড়েছে। চীনের সীমান্ত পেরিয়ে ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পরেছে করোনা ভাইরাস।

করোনাভাইরাসের এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিশ্বব্যাপী করোভাইরাস ছড়িয়ে পড়া স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ধরা পড়ে। চীনের পর বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর