১৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামে ১৫০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল পাঁচটার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন ব্রিজ ঘাট এলাকা থেকে মোহাম্মদ কামরুল (২৪) নামে এক যুবককে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকাল পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন এর নেতৃত্বে সিএমপি’র ৩ নং টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করলে মোহাম্মদ কামরুল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি বর্তমানে কোতোয়ালী থানা হাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথারীতি মামলা রুজু করা হয়েছে বলে জানায় কোতোয়ালি থানা পুলিশ।

উল্লেখ্য, বিগত কিছুদিন যাবত নগরীতে ইয়াবা সহ একাধিক মাদক কারবারি গ্রেফতার হলেও থেমে নেই ইয়াবা পাচারের প্রক্রিয়া। নানান ও নিত্য নতুন পন্থায় নারী পুরুষ মিলে চলছে ইয়াবা পাচারের অপচেষ্টা। যা সিএমপি, র‍্যাব, ডিবি পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর