পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী ফলাফল ঘোষণা
পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২০-২২) ইং মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ফেব্রুয়ারি) সন্ধ্যায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে (২০২০-২২) ইং মেয়াদের নির্বাচনী ফলাফল ঘোষণা ও সংবাদ সম্মেলন করা হয়।
উক্ত অনুষ্ঠানে দ্বি-বার্ষিক নির্বাচন বোর্ডের নির্বাচন কমিশনার মোঃ মাহ্ফুজার রহমান নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্সের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক,চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল হান্নান শেখ,নব-নির্বাচিত কমিটির সভাপতি মোঃ শরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রেজা,সহ-সভাপতি মোঃ সহিদুল ইসলাম,সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান খান বাবলা,পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা এবং পঞ্চগড় চেম্বার অব কমার্সের সদস্যরা।
বার্তা বাজার / ডব্লিও.এস