কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করলেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
বুধবার বেলা ০৩ টায় যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস(বিবিএফজি) প্রকল্পের আওতায় এবং যাত্রাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু।
তিনি যাত্রাপুর ইউনিয়নকে প্রাথমিক ভাবে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা ও ইউনিয়ন পরিষদ চত্বরে বাল্যবিবাহমুক্ত ঘোষণার ফলক উন্মোচন এবং শপথ বাক্য পাঠ করেন।
বাল্যবিবাহ বিরোধী এই শপথ বাক্য পাঠে যাত্রাপুর ইউনিয়ন যুব ফোরাম সদস্য, শিক্ষক, অভিভাবকসহ মাধ্যমিকও প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।
যাত্রাপুর ইউপি সচিব মোঃ নাজমুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা ইয়াছমিন।
এসআইএস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জনাব জুলফিকার আলী,বিবিএফজি,প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ম্যানেজার জনাব নজরুল ইসলাম চৌধুরী,যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ শাখাওয়াত হোসেন,যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শুভাষ চন্দ্র সরকার,যাত্রাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আফজাল হোসেন,যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ মার্জিয়া হক ও আরডিআরএস (বিবিএফজি) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আব্দুল মমিন হোসেন প্রমুখ।
উল্লেখ্য, কন্যা শিশুর উজ্জ্বল ভবিষ্যত গঠনের লক্ষ্য নিয়ে,কুড়িগ্রাম জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস(বিবিএফজি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
বার্তা বাজার / ডব্লিও.এস