পটুয়াখালীতে অসুস্থ স্বামীর জীবন বাচাতে স্ত্রীর আকুতি

মো. হারুন হাওলাদার। বয়স পঞ্চাশ। প্রতিনিয়ত জীবন যুদ্ধে লড়তে থাকা এই মানুষটি দির্ঘদিন ধরে খাদ্য নালী সুকিয়ে যাওয়া, নারে প্যাচ ও লিভারে সমস্যা ভুগছেন। চিকিৎসা শেষ করতে ৮০ হাজার টাকার প্রয়োজন তার। যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব না। অসুস্থ স্বামীর জীবন বাঁচাতে সরকার ও সমাজের বৃত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন লতিফুল বেগম।

জানাগেছে, শহরের মাছ পট্টি এলাকার ঝুপড়ি ঘরে বসবাস হারুন ও লতিফুল দম্পতির। চার মেয়ে সহ পরিবারের সদস্য ছয় জন। তিন মেয়ে বিবাহিত। বর্তমানে অর্থ অভাবে এই পরিবারে আধার নেমে এসেছে। দুই বছর আগে মাছ পট্টি এলাকায় চায়ের দোকান ছিলো হারুনের। দেনা ও অসুস্থতার কারণে সেই দোকান বন্ধ। পরিবারের উপার্জন খম ব্যক্তিটি অসুস্থ হওয়ায় দু বেলা দু মুঠো ভাতও জোটতো না তাদের। পরে স্থানীয়দের সহযোগিতায় রুটি ভাজির দোকান দিয়ে চলে তিন সদস্যের সংসার। তবে অর্থ অভাবের কারণে চিকিৎসা বন্ধ রয়েছে হারুনের। ফলে দিন দিন শরীর ফুলে উঠছে।

অসুস্থ হারুন হাওলাদার কান্না জড়িত কন্ঠে জানান, বুক, পিঠে ও পেটে প্রচুর ব্যাথা করে। কথা বলতে, চলাচল ও সুয়ে থাকতে অনেক কষ্ট হয়। আমাকে বাঁচান।

স্থানীয় বাসিন্দা আবুল, রাসেল, আল-আমিন জানান, হারুনের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। টাকার অভাবে নিয়মিত ঔষধ খেতে পারছে না। এই অবস্থায় তার পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
অসহায় লতিফুল বেগম কান্না জড়িত কন্ঠে জানান, আমারও সুখের সংসার ছিলো, বর্তমানে স্বামী অসুস্থ। দুরারোগ্য ব্যাধির কারণে সে (স্বামী হারুন) এক জায়গা থেকে অন্য জাগায় যেতে পারে না। পায়খানা প্রসাব সহ প্রতিটি কাজে তাকে সহযোগিতা করতে হয়।

তিনি আরও জানান, সারাদিন স্বামীর সেবা করে সংসার চালাতে প্রতিদিন বিকেলে রুটি ভাজি বিক্রি করেন তিনি। প্রতিদিন ৫ শ টাকা বিক্রি করে। বিক্রিত টাকা দিয়ে দোকানের মালামাল, সংসার খরচ ও দশম শ্রেণি পড়ুয়া মেয়ের খরচ চালাতে হিমশিম খেতে হয় তার। স্বামীর ঔষধ কেনার টাকা নেই। ডা. বলছে, দ্রুত অপারেশন করতে হবে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করতে অনেক টাকা প্রয়োজন। আমার স্বামী কি বাঁচবেে না? আল্লাহর সাহায্য চাই। সবার কাছে অনুরোধ আমার স্বামীকে বাঁচান।

অসহায় মো. হারুন হাওলাদারকে সহযোগিতা করতে যোগাযোগ করতে পারেন ০১৭৩৫৬৬৭২৩০ ( রকেট) এই নম্বরে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর