ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় সামিয়া (৮) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে আবাইপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের লুৎফর রহমানের একমাত্র কন্যা।

এলাকাবাসী জানায়, বুধবার বিকাল ৩টার দিকে আবাইপুরগামী একটি ইজিবাইক লক্ষনদিয়া মাদ্রাসা অতিক্রম করার সময় ৩য় শ্রেণীর শিক্ষার্থী সামিয়া রাস্তা পার হচ্ছিল। এ সময় চলন্ত ইজি বাইক সজোরে ধাক্কা দিয়ে পিষ্ট করে। স্থানীয় লোকজন সামিয়াকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থী সামিয়ার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর