দিল্লিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

ভারতের উত্তর পূর্ব দিল্লিতে নাগরিকত্ব আইনের বিপক্ষে অবস্থান নেওয়া সমর্থকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিজ্ঞোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে শহীদ মিনার সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে কর্মসূচি শেষ হয়।

এ সময় মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকায় নরেন্দ্র মোদীর আগমনের বিরোধীতা করেন বক্তারা।
সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাকিল-উজ্জামান বলেন,‘ কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে তখন ভারতের ছাত্ররা আমাদের পাশে দাড়িয়েছিল। আমরাও দায়বদ্ধতার জায়গা থেকে তাদের পাশে দাড়িয়েছি। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে সাম্প্রদায়িক বিজেপি সরকারের প্রধানমন্ত্রি মোদীকে নিমন্ত্রণ জানানোর কোন প্রশ্নই আসেনা। মোদীকে কোনভাবেই এদেশে আসতে দেয়া যাবে না।’

জাবি শাখা সভাপতি আরমানুল ইসলাম খান বলেন, ‘ ভারত একটি বহুজাতিকরাষ্ট্র, মোদী ক্ষমতায় আসার পর হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ২য় বার ক্ষমতায় আসায় পর মোদী সংবিধানের ৩৭০ ধারা বাতিল, ইন্টারনেটসেবা বন্ধসহ বিভিন্নরকম আইন করে সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে। এই সাম্প্রদায়িকতা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। দেশের পররাষ্ট্র মন্ত্রনালয় চুপ করে থাকলেও আমরা চুপ থাকতে পারি না। এটি সার্বভৌমত্বের জন্য হুমকি।

ছাত্র অধিকার পরিষদের বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘ মোদী শীবসেনার আজীবন সদস্য। আর এটি একটি কট্টরবাদী সংগঠন। মোদীর শাসনামলে এ পর্যন্ত অনেক সাম্প্রদায়িক ঘটনার ঘটনা ঘটেছে। কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেনি। এটি খুব হতাশাজনক।’

এছাড়া ছাত্র অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসাইন ও সদস্য আব্দুল্লাহ আল নোমান ধ্রুব বক্তব্য প্রদান করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর