চুরির ঘটনা ঘটেছে ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের বাসায়। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে মিরাজের বাসা থেকে ২৭ ভরি স্বর্ণের
অলংকার ও হাজার হাজার মার্কিন ডলার।
জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ চলার কারনে দলের অন্যান্নদের মত মিরাজও টিম হোটেলে অবস্থান করছিল। সাথে তার স্ত্রী থাকায় বাসা খালি পরে থাকে বিগত ৫ দিন। আজ বাসায় ফিরে চুরির বিষয়টি তারা বুঝতে পারে।
পারিবারিক সূত্র জানায়, বাসায় তার মা এবং স্ত্রীর ২৭ ভরি স্বর্ণালংকার চোর নিয়ে গেছে। এই স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য ১৭ লাখ টাকা। তার বাসা থেকে ৬ হাজার মার্কিন ডলারও নিয়ে গেছে চোর। বাংলাদেশি মুদ্রায় যা ৫ লাখ ১০ হাজার টাকা।
‘মিরাজের বাসায় চুরির ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই ভবনটি এখনো আন্ডার কন্সট্রাকশনে আছে। তাই সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। চুরির ঘটনার বিষয়টি গুরত্বের সাথে তদন্ত করা হচ্ছে’ বলে জানান কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান।
বার্তাবাজার/এসজে