বিশ্ববিদ্যালয় হবে দেশের প্রতিটি জেলায়ঃ শিক্ষা উপমন্ত্রী

সরকারি-বেসরকারি উদ্যোগে দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে বলে জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন বৈষম্যহীন উন্নয়নে। শুধুমাত্র কয়েকটি শহরকেন্দ্রিক উন্নয়নে শেখ হাসিনার সরকার বিশ্বাস করে না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রত্যেকটি জে্লায় সরকারি-বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইজিসি) সদস্য ড. সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর