ময়মনসিংহে ভাতিজাকে হত্যার দায়ে চাচার ফাঁসি

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে ছুরিকাঘাতে হত্যার মামলায় চাচা নূরে আলমকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার মহজমপুর পূর্বপাড়া এলাকার নূরে আলম তার ভাই আশরাফুলের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ২০১৬ সালের ৩০ অক্টোবর বাড়ি থেকে শহরে যাওয়ার পথে রাস্তা আকটে পূর্বপরিকল্পিতভাবে নূরে আলম ছুরিকাঘাতে হত্যা করে ভাতিজা মঈন শাহকে। এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় স্বাক্ষ্য শুনানি শেষে আসামির উপস্থিতিতে অভিযুক্ত নূরে আলমকে ফাঁসির আদেশ দেন আদালত।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর