ম্যাক্সওয়েল বিয়ে করলেন ভারতীয় মেয়েকে

শোনা যাচ্ছিল গ্লেন ম্যাক্সওয়েল হবেন ভারতীয় জামাই।অবশেষে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। গত বছর থেকেই শোনা গিয়েছিল ভারতের এক তরুণীর সাথে প্রেম করেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। শেষমেষ বিয়েটাও করে নিলেন তাকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় বংশোদ্ভূত প্রেমিকা ভিনি রমনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ম্যাক্সওয়েল। যে ছবিতে রমনের হাতে বিয়ের ‘আংটি’ দেখা যায়।

ভিনি রমনও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি জানান, ম্যাক্সওয়েল গত সপ্তাহে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ভিনি সে পোস্টে লিখেন, ‘গত সপ্তাহে আমার পছন্দের মানুষটি বিয়ের প্রস্তাব দিয়েছেন।’

বর্তমানে ইঞ্জুরির জন্য মাঠের বাইরে আছেন ম্যাক্সওয়েল।দক্ষিণ আফ্রিকা সফরের দলে তিনি নেই। গত ১২ ফেব্রুয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, চোটের কারণে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই তাকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর