বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, জামিন পাওয়ার যোগ্য মামলায় যেখানে বেগম জিয়াকে জামিন দেয়া হচ্ছে না, সেখানে তার সুচিকিৎসার নিশ্চয়তা ক্বে দিবে?
সঙ্গত কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসায় ভরসা রাখতে পারছেন না বিএনপি নেত্রী, বলে জানান তিনি।
সরকার যদি আদালতের উপর কোন প্রভাব না কাটায় তাহলে আগামীকাল বেগ খালেদা জিয়া জামিন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেলিমা আরও বলেন, বেগম জিয়াকে কী চিকিৎসা দেয়া হচ্ছে তা কিন্তু আমরা জানি না। আমরা তাই চাচ্ছি বিদেশে একটা ভালো চিকিৎসা হোক উনার। আন্দোলন করা ছাড়া তো আমাদের কাছে এই একটা পথই খোলা আছে। আমরা আইনি লড়াই-ই করছি।
তিনি জানান, কোর্ট যদি স্বাধীন থাকে তাহলে আগামি দিন তিনি অবশ্যই জামিন পাবেন।
বার্তাবাজার/এসজে