পঞ্চগড় দায়রা জজ আদালতে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতে সম্প্রতি নিয়োগে পঞ্চগড় জেলার চাকুরী প্রার্থীদের বঞ্চিত করে অবৈধভাবে অন্য জেলার প্রার্থীদের নিয়োগ দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ( ২৬ ফেব্রুয়ারী) দুপুরে পঞ্চগড় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে সচেতন আইনজীবী ও চাকুরী প্রত্যাশীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক,এ্যাডভোকেট আনিছুর রহমান,হাবিব আল আমিন ফেরদৌস,আব্দুল ওয়াব আনসারী,আইনজীবি সহকারী রবিউল ইসলাম রবি, মুক্তিযোদ্ধার সন্তান মোশাররফ হোসেনসহ বিভিন্ন আইনজীবি ও চাকুরী প্রত্যাশীরা।
এসময় বক্তারা বলেন, পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতে সম্প্রতি বিভিন্ন পদে পঞ্চগড়ের সন্তানদের বঞ্চিত করে অন্য জেলার প্রার্থীদের নিয়োগ প্রদান করা হয়।আমরা এ নিয়োগ বাতিলের দাবি জানাই এবং পুনরায় চাকুরির নিয়োগ প্রদান করে পঞ্চগড়ের সন্তাদের নিয়োগ প্রদানের দাবী জানাই।
বার্তা বাজার / ডব্লিও.এস