যদি মিথ্যা বলার পুরস্কার থাকলে প্রথমটিই পেতেন মির্জা ফখরুলঃ তথ্যমন্ত্রী

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সাংবাদিক শাবান মাহমুদ রচিত ‘বঙ্গ বন্ধুর সারাজীবন’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত সুন্দরভাবে মিথ্যাকে গুছিয়ে সত্য হিসেবে পরিবেশন করার ক্ষমতা রাখেন বলে মন্তব্য করেছেন।

এসময় তিনি বলেন, ‘সুন্দর করে গুছিয়ে মিথ্যা বলার যদি কোনও পুরস্কার থাকতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম পুরস্কারটি পেতেন। যদি সবকিছুতেই না বলার প্রবণতা বিএনপি-জামাত পরিহার করতো, বাংলাদেশ আরও অনেক এগিয়ে যেতে পারতো।’

পরে তিনি আরও বলেন, ‘একথা সত্য, পরপর তিন বার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগে সুযোগসন্ধানী এবং অনুপ্রবেশকারীদের প্রবেশ ঘটেছে। যারা রাজনীতিকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়, ঢাল হিসেবে ব্যবহার করতে চায়, এসব সুযোগসন্ধানীদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

উক্ত অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এবং ‘বঙ্গ বন্ধুর সারাজীবন’ বইয়ের লেখক ও সাংবাদিক নেতা শাবান মাহমুদ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর