কাঁধে রাইফেল ঝুলিয়ে বিচারকের সামনে দাঁড়াল ১১ বছরের কিশোরী

আদালতে চলছে শুনানি। হঠাৎ এআর-১৫ নামের অত্যাধুনিক রাইফেল কাঁধে কোর্ট রুমে এসে বিচারকদের সামনে দাঁড়াল ১১ বছরের এক কিশোরী।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আইডাহো রাজ্যে। কিশোরীটির নাম বেইলি নেলসন। নাগরিকদের আগ্নেয়াস্ত্র বহনের স্বাধীনতা রহিত করার ব্যাপারে এই শুনানি হচ্ছিল।

শুনানিতে আগ্নেয়াস্ত্র বহনের পক্ষে বক্তব্য রাখছিলেন বেইলির দাদু চার্লস নেলসন। এসময়ই কোর্টরুমে ঢুকে পড়ে বেইলি।

বেইলির দাদু তখন বলেন, আগ্নেয়াস্ত্র বহনকে সমর্থন করতেই কাঁধে রাইফেল ঝুলিয়ে আদালতে এসেছে বেইলি।

উল্লেখ্য, বর্তমানে আইন অনুসারে, ১৮ বছর বা তার বেশি বয়সের আইডাহোর বাসিন্দারা শহরের সীমাতে একটি গোপন হ্যান্ডগান বহন করতে পারে এমনকি অনুমতি বা প্রশিক্ষণ ছাড়াই।

রাজ্যের বাসিন্দারা মনে করেন নিরাপত্তার জন্য এই ব্যবস্থা বলবৎ থাকা অতি জরুরি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর